July 31, 2026

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
received_1133544280591165

 

মোঃ আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ঘিওর দৌলতপুর ও শিবালয়ের গণমানুষের নেতা এ এম নাঈমুর রহমান দুর্জয়। এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা,উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে। সভায় বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম ও দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। সভা শেষে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৌলতপুরে নবনির্মিত “শেখ রাসেল আধুনিক মেডিকেল স্টোর ” এর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed