July 29, 2026

বালিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স

0
received_681841870213014

 

জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদ্স্য ও সচিবদের জন্য তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সে অনুষ্টিত হয়েছে।

২৯ অক্টোবর শনিবার বিকালে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়াম হলরুমে কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস- চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পিআইও নাসরিন সুলতানা । এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদ্স্য ও সচিবেরা উপস্থিত ছিলেন। এ অবহিতকরন কোর্স গত ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed