August 1, 2026

জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী প্রভাষক শফিকুল ইসলাম শফিক

0
received_953703632699274

মোঃ আতিকুর রহমান, দৌলতপুর, মানিকগঞ্জ।
১৭ই অক্টোবর, ২০২২ইং,মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড দৌলতপুর উপজেলা সদস্য পদে বিজয়ী হয়েছেন প্রভাষক শফিকুল ইসলাম শফিক। শফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রার্থী অটোরিকশা ৩৪ ভোট পেয়েছেন। শফিকুল ইসলাম বলেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে হয়েছে, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। আমি অনেক আনন্দিত ও খুশি,এ আনন্দ শুধু আমার না, এটা দৌলতপুর উপজেলা বাসী সবার। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed