July 31, 2026

বালিয়াকান্দিতে জেলা পরিষদ নির্বাচনে কঠোর নিরাপত্তা ভোট গ্রহন

0
received_526186826014538

মোঃ জাহিদুর রহিম মোল্লা, (রাজবাড়ী) প্রতিনিধিঃ

১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা হতে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা হল রুমে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শান্তি পূর্নভাবে সম্পূর্নভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার এ কেন্দ্রে রবিবার দুপুর হতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল। ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ কেন্দ্রে মোট ৯৪ জন ভোটার ছিল। ওয়ার্ড করা হয়েছিল ৪নং। জেলা চেয়ারম্যান পদে পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ তাল গাছ প্রতীকে ৭৪ ভোট, পাংশা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দীপক কুমার কুন্ডু মোটর সাইকেল প্রতীকে ১৬ ভোট, ইমামুজ্জামান চৌধূরী রিটো আনারস প্রতীকে ৪ ভোট পেয়েছে। এ কেন্দ্রে সদস্য হিসেবে নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বারিক বিশ্বাস অটোরিক্সা প্রতীকে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শামীম মিয়া মোড়ল তালা প্রতীকে ৩১ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদস্য অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার খান টিউবওয়েল প্রতীকে ২৭ ভোট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed