July 27, 2026

ভোলায় ০৪ নং কাচিয়া ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

0
IMG_20220316_112422_1

স্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন  উপজেলার ০৪ নং কাচিয়া  ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ জেলেদের চাল বিতরণ করা হয়েছে। ১৬ ই মার্চ রোজ বুধবার,কাচিয়া ইউনিয়ন  চেয়ারম্যান আলহাজ্ব আঃ রব কাজীর উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার , মোঃ সাইফুর রহমান সহ সাংবাদিকরা।
ইউনিয়ন পরিষদের সচিব প্রভির কুমার  ,   ইউনিয়নের মেম্বার, মোঃ শাহিদ হাওলাদার , মোঃ বাবুল চৌধুরী , মোঃ রহমত উল্যাহ,সহ অন্যান্য সদস্যরা।
এ সময় ইউনিয়নের জেলের মাঝে ৪০ কেজি করে দু-বারের মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়।
উল্লখ্য,জাটকা রক্ষায় ১ মার্চ থেকে৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস নদীর বুকে জাল ফেলা থেকে শুরু করে মাছ ধরা নিষেধাজ্ঞা দেয়া  হয়েছে । এ সময় নদীতে সকল প্রকার মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। জাটকা না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে। সেই আলোকে ইউনিয়নের তালিকাভুক্ত জেলেরদের মাঝে  চাল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed