July 27, 2026

ঝিনাইগাতীতে এডিপির অর্থায়নে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ।

0
received_265685669105456

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ সোমবার দুপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম এ স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক। জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরের এডিপির ২ লক্ষ টাকা অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী প্রদান করা হয়। ওই প্রকল্পের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম বলেন, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed