July 27, 2026

চলাচলের রাস্তা বন্ধ করায় দূর্ভোগে এলাকাবাসী

0
received_7269184706457287

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছায় এক প্রভাবশালী ব্যাক্তি জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করায় দূর্ভোগে পরেছেন এলাকার ৪০টি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার নতুনবাজার এলাকার পয়ারকান্দি গ্রামে। বিভিন্ন মহলে অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছে না ভুক্তভোগি পরিবারগুলো।
জানাযায়, পয়ারকান্দি গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ইউসুফ আলী ড্রাইভার একাধিক ব্যাক্তির কাছে ৪ফুট রাস্তা উল্লেখ করে জমি বিক্রি করে যা দলিলে উল্লেখ আছে। কিন্তু উল্লেখিত রাস্তা নিজের দাবি করে রাস্তার মাঝ বরাবর বেড়া দিয়ে বন্ধ করে দেয়। গত দুই সপ্তাহ ধরে অত্র এলাকার প্রায় ৪০টি পরিবার চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার কারণে রাস্তা এতটাই সরু হয়েছে যে মালামাল নিয়ে চলাচল তো দূরের কথা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ব্যাগ নিয়ে চলাচল করাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। বিষয়টি সমাধানের জন্য কাউন্সিলর থেকে শুরু করে মেয়র ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। কোন সমাধান না হওয়ায় হতাশা নিয়ে দিনাতিপাত করেছেন এলাকাবাসী।
বজলুর রশিদ বলেন, ইউসুফ আলীর কাছ থেকে রাস্তাসহ সোয়া তিন শতাংশ জমি ক্রয় করি। আমার দলিলে রাস্তার কথা উল্লেখ আছে কিন্তু পরবর্তীতে জমি বিক্রেতা ইউসুফ আলী বলেন শুধু জমি বিক্রি করেছি রাস্তা বিক্রি করি নি। রাস্তা তার নিজের দাবি করে বন্ধ করে রেখেছেন। যা সম্পূর্ণ অন্যায়, আমরা এর সুষ্ঠ বিচার চাই।
উজ্জল হোসেন বলেন, আমরা অনেকেই তার কাছ থেকে জমি কিনে প্রতারিত হয়েছি। সবাইকে রাস্তা দেখিয়ে দেখিয়ে জমি বিক্রি করে এখন নিজেই চলাচলের রাস্তায় বাঁশদিয়ে বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন।
অভিযোগ অস্বিকার করে জমি বিক্রেতা ইউসুফ আলী বলেন, আমি আমার জায়গায় বেড়া দিয়েছি। বিক্রিত বা অন্যের জায়গায় বেড়া দেইনি।
পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। চলাচলের রাস্তাটি উন্মুক্ত করার জন্য বার বার তাদের তাগিত দেওয়া হয়েছে। কিন্তু তারা রাস্তা উন্মুক্ত করতে অস্বীকৃতি জানালে বাঁশের বেড়া অপসারণের জন্য মুক্তাগাছা থানা পুলিশকে জানানো হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed