September 2, 2026

কালিয়া অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত

0
received_839691910285897

 

মোঃ এনামুল হক – নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামে অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা করে আসছে দীর্ঘদিন। আর এই ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা করেন জিয়াউর রহমান(৩২) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল ৩ জুন বৃহস্পতিবার। জব্দ করেন একটি নুড একটি ট্রান্সমিটার।

জরিমানার আদেশ দেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল ইসলাম।
জিয়াউর রহমান দীর্ঘদিন ক্যাবল নেটওয়ার্ক অবৈধ সংযোগ পরিচালনা করে আসছে । লাইসেন্স বিহীন এক জেলার নেটওয়ার্ক অন্য জেলায় চালানো যাবে না এটা অপরাধ যোগ্য। জিয়াউর প্রভাবশালীদের ছত্রছায়ায় খুলনা ভিশনকে অবৈধভাবে এলাকায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত ছিলো। অবৈধ ব্যবসায়ী জিয়াউর বৈধকাগজপত্র দেখাইতে না পারায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৪(১)-২৮(২) ধারা অপরাধী দোষীসাব্যস্ত হওয়ায় জরিমানা করেন।

নড়াইল জেলার বিভিন্ন জায়গাতে এ রকমের অবৈধ লাইসেন্স বিহীন ক্যাবল নেটওয়ার্ক সংযোগের ব্যবসা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ উঠেছে সাধারন মানুষ এবং সচেতন নাগরিকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *