September 2, 2026

মুন্সীগঞ্জ সিংহরতলী থেকে হরিণের মাংস সহ নৌকা আটক

0
received_287648529658041

 

মোঃ ইসমাইল হোসেনঃ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ মুন্সিগঞ্জ সিংহর তলী থেকে হরিণের মাংস সহ নৌকা আটক করেছে বন বিভাগ ও সিপিজি।শুক্র বার আনুমানিক রাত্র ৮ টার সময় মুন্সিগঞ্জ সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি হরিণের মাংস সহ নৌকা আটক করে।তবে এ সময় কোন ব্যক্তি কে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগ সুত্রে জানাযায়, আসামীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভতি হরিণের মাংস নদীতে ফেলিয়ে দেয় নৌকায় থাকা ২ কেজির মত হরিণের মাংস পাওয়া যায়। চুনকুড়ীর ভারপ্রাপ্ত কমকতা মো: দাউদ মিয়া বলেন, গোপনে তথ্য ছিল যে হরিণের মাংস পাচার হবে। সে সময় থেকে অভিযান শুরু করি। চুনকুড়ি নদীতে একটা নৌকা দেখে সন্দেহ হলে তাদের ধরতে এগুয়ে যাই।আমাদের উপস্থতি বুঝতে পেরে আসামীরা পালিয়ে যায়। বন আইনে মামলার প্রস্তুতি চলছে।এই বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *