ভূমিদস্যুর আক্রমনে গুরুতর আহত মাষ্টার নিখিল মন্ডল গং
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে ভূমিদস্যুদের আঘাতে আহত হয়ে দাকোপ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি স্কুল শিক্ষক ও তার সহদর ভাই শ্যামল মন্ডল। স্ত্রী হেমলতা মন্ডলের পরিধেয় কাপড় টেনে হিচড়ে খুলে ফেলে শ্লীলতাহানি ঘটিয়েছে ভূমিদস্যুগন।সে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। ললিত মন্ডলের হুকুমে ভূমিদস্যু চঞ্চল মন্ডল লোহার রড দিয়ে শ্যামল মন্ডলকে এলোপাতাড়ি বাড়ি মারে।তাতে শ্যামল মন্ডলের ডান হাত ফেটে যায় ও ডান পা ভেঙে যায়। শিক্ষক নিখিল মন্ডলের মাথায় আঘাত, বুকের ডান পার্শ্বে লাঠির বাড়িতে রক্তফুলা জখম হয়। যা আশংকাজনক। মাথায় সিটি স্কীন আবশ্যক হয়ে পড়েছে। বিষয় গুলো দাকোপ থানা অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা যায়। সন্ত্রাসী ঘটনাটি ঘটে ৩০/০৫/২১ রোজ রবিবার সকাল ০৭.৩০ মিনিটে। ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দস্যুরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তখন স্থানীয় লোকজন আহতদের তাৎক্ষণিক দাকোপ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভূমিদস্যুরা হলো,ললিত মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, চঞ্চল মন্ডল, কুমারেশ মন্ডল ও বাসন্তী মন্তল। এ নিয়ে এলাকায় গভীর চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। অভিযোগ সূত্রে রোগী দেখতে আসেন দাকোপ থানা পুলিশ হালিম।