প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান জানালেন রাসিক কাউন্সিল তরিকুল আলম পল্টু
রাজশাহী প্রতিনিধিঃ
ফলদ, বনজ ও ভেষজ মিলিয়ে সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ তরিকুল আলম পল্টু । পাশাপাশি সবাইকে গাছের যত্ন নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ(০৫ জুন)শনিবার ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করে ওয়ার্ডে বাসিকে এই আহ্বান জানান।
তরিকুল আলম পল্টু বলেন, ‘আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সাথে আমি রাজশাহী বাসীকে আহ্বান জানাবো, যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।’ তিনি বলেন, ‘তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন, একটা করে লাগালেও লাগাবেন। আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ এই ধরনের গাছ লাগাবেন।‘
পল্টু বলেন, `পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।‘
গাছের যত্ন করার ওপর গুরুত্বারোপ করে পল্টু বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে সে জন্য যত্ন করতে হবে। যে গাছ ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে নানাভাবে উপকৃত হবেন।’
পল্টু আরও বলেন, ‘পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।’
আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা মোঃ পিয়াস, মোঃ পাভেল ইসলাম মিমুল ,মোঃ পিয়াল, রিয়াদ আল মাহমুদ,সহ আরো অনেকেই।