September 1, 2026

কুড়িগ্রামের চিলমারীতে ছিনতাইয়ের চেষ্টা আটক-২

0
received_459621215140751

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চাঁদা দাবি করে ছিনতাইয়ের চেষ্টায় দুইজনকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, চিলমারী মহিলা ডিগ্রী কলেজ এর অভ্যন্তরে তিন কোটি ১৭,০০০,০০/- (তিন কোটি সতের লক্ষ টাকা) ব্যায়ে একটি আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান আছে। উক্ত প্রকল্পের কাজে সাইড ম্যনেজার হিসাবে কর্মরত আছেন রহমত উল্যাহ। দীর্ঘদিন ধরে এলাকার কিছু বখাটে যুবক তার নিকট ৫০,০০০/- টাকা দাবী করে আসছিল ও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় ছিল। এরই সুত্র ধরে গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার লেবার পেমেন্ট ও ইটভাটায় টাকা দেয়ার জন্য এটিএম বুথ থেকে বিকেলে ৫০,০০০/- টাকা উত্তোলন করে ম্যানেজার । এখবর জানতে পেরে অভিযুক্তরা তার পিছু নিয়ে ধাওয়া করে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয় ও রাতে অভিযান পরিচালনা করে থানাহাট এলাকা হতে ০২ জন এজাহার নামীয় আসামী রুবেল ওরফে রকিবুল(২১) পিতা জাহাঙ্গীর আলম সাং থানাহাট মন্ডল পাড়া। এবং নাঈম সরকার (২৪)পিতা শামছুজ্জোহা সরকার সাং- সবুজপাড়া দ্বয়কে গ্রেফতার করা হয়।চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক দু’জনকে ৩০ এপ্রিল শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *