September 1, 2026

দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া

0
received_289322909344815

নিজস্ব প্রতিনিধিঃ

মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২১ খৃষ্টাব্দ কুমিল্লা শহরের ধর্মশালায় বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার,আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক আলোচনা সভা দক্ষিণ জেলার আহ্বায়ক সৈয়দ সাজ্জাদ জামিল লিটন এর সভাপতিত্বে এবং মহানগরের সাধারণ সম্পাদক আমির হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিম।

বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জহিরুল ইসলাম বাসার, কেন্দ্রীয় কমিটি সদস্য ফজলে কাদের সোহেল, কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মো লেয়াকত আলী খান, সদস্য সচিব ফজলুল সাত্তার, দক্ষিণ জেলার সদস্য সচিব মো জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম জনি ও মহানগর সভাপতি সাইফুল ইসলাম রেনু।

আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুব ও শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *