September 2, 2026

সুন্দরবনে মধু আহরণ কারী মৌয়ালীদেরকে বিশেষ ক্যাম্পেই

0
received_778912289418633

 

মোঃরউফ কয়রা, খুলনা প্রতিনিধিঃ

বিশ্বের অন্যতম ও বাংলাদেশের প্রাকিতিক স্থান সুন্দরবনে
মধু সংগ্রহকারী মৌয়ালদের নিয়ে খুলনার জেলার কয়রা উপজেলায় এক সচেতনতা ও সুরক্ষা বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত শক্রবার বিকাল ৩ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ ক্যাম্পেইন মধু সরবরাহকারী প্রতিষ্ঠান নূর হানী, পিউর হানি, নিখাঁদ মধু ও শতরঞ্জি মধুর সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর কোস্টাল ভেডেলপমেন্ট (আইসিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানের পরিচালনায় এতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মধু গবেষক মঈনুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সরদর হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, শাহাজান সিরাজ, নীতিশ সানা, নূর হানির স্বত্তাধিকারী মাহবুব বিল্লাহ, পিউর হানির স্বত্তাধিকারী ইঞ্জিঃ মুজাহিদ অপু, নিখাঁদ মধুর স্বত্তাধিকারী শেখ রাতুল আহমেদ ও শতরজ্ঞি মধুর স্বত্তাধিকারী মোঃ মিজানুর। সুন্দরবনের কোন ক্ষতি না করে এবং মৌয়ালরা নিরাপদে থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে বন থেকে যাতে মধু সংগ্রহ করতে পারে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মৌচাকে শুধুমাত্র ধোঁয়া ব্যবহার করা, চাক কাটার দা-ছুরি পরিস্কার পরিচ্ছন্ন রাখা, চাক থেকে মধু বের করার সময় হ্যান্ড গ্লোভস ব্যবহার করা, পরিস্কার পাত্রে মধু সংরক্ষণ করা এবং মধুর পাত্র ঢেকের রাখার জন্য মৌয়ালদের পরামর্শ দেয়া হয়। পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বৈশিষ্ট্যের সাথে যেমন অন্য কোন বন জঙ্গলের মিল পাওয়া যায় না। তেমনি সুন্দরবনে উৎপাদিত মধুরও রয়েছে দেশ বিদেশে সুখ্যাতি। সুন্দরবনের মধু সুস্বাদু ও ওষুধি গুণসম্পন্নর বিষয়টি মৌয়ালীদের জানানো হয়। অনুষ্ঠানে ৫০ জন মধূ আহরনকারী মৌয়ালরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *