September 2, 2026

রাজাপুর থানার উদ্যোগে করোনা মোকাবেলায় জনসচেতনতামুলক নানা কর্মসুচি গ্রহন

0
received_746700382716214

 

মোঃ সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর থানার উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় “ মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” শ্লোগানে জনসচেতনতামুলক নানা কর্মসুচি গ্রহন করেছেন। এ উদ্যেশ্যে ১লা এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার বাইপাস এলাকায় জনসাধারনের মাঝে লিফলেট ও মাস্ক বিতরন করা হয় এবং মুদি ও মনোহরি দোকানসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে সাদা রংয়ের গোলবৃত্ত চিহ্ন এঁকে দেয়া হয়। এসময় রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, রাত ১০টার পরে এবং দিনের বেলা জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবেনা। মাস্ক ব্যাবহার, হ্যান্ডস্যানিটাইজ ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ লোকজনের মাঝে জনসচেতনতা মুলক বক্তব্য দেন। তিনি ব্যাবসায়ীদের উদ্যেশ্যে আরো বলেন, তারা যেন পণ্য বিক্রয়ের সময় ক্রেতাদের পাশাপাশি জমায়েত হতে না দেয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( রাজাপুর,কাঁঠালিয়ার সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় একাধি পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *