নকলায় ভেজাল সেমাই ও নকল জুস কারখানায় অভিযানে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলা ৩ টি নকল সেমাই ও জুস কারখানায় অভিযান চালিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।নকলা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট কাউসার আহমেদ ও জামালপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর রেব(১৪) কমান্ডার এ এস পি এম সবুজ (রানা) অভিযান পরিচালনা করেন। আজ ২৯ এপ্রিল সকাল ১১ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা এই ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেন।নকলা পৌরসভার বাজার্দী ও কায়দা গ্রামে ২টি ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়ে আঙুর মিয়া (৩৫) আ: জলিল (৫৫) ও আলমগীর হোসেন ( ৪০) তিনজনকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং নকলা ৫নং ওয়ার্ড ইশিবপুর গ্রামে ফাহিম সুজি ও জুস জর্দা কারখানায় অভিযান চালিয়ে নকল জুস উৎপাদনে জন্য সোহেল রানা নিজাম কে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আটককৃত সেমাই কারখানার মালামাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এবং ভবিষ্যতে এসব ভেজাল খাদ্য তৈরি করবে না বলে মুচলেকা নেওয়া হয়।পরবর্তীতে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ভেজাল বিরোধী অভিযানে ভেজাল কারখানা পরিদর্শন করে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন প্রশাসন ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।