September 1, 2026

নান্দাইলে ব্যবসায়ীকে ৬ মাসের জেল ৪ টনেরও বেশী পলিথিন জব্দ

0
received_1198600660568986

 

স্টাফ রিপোর্টার:: ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন ভ্রাম্যমান আদালতে বাদল মিয়া নামে এক পলিথিন ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

জানাগেছে, বুধবার (২১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের এ এসপি বেলায়েত হোসেনের একটি টিম সিভিল বেশে নান্দাইল পৌর বাজারের ব্যবাসায়ী বাদল মিয়ার দোকান সনাক্ত করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন ও র‌্যাবের এ এসপি বেলায়েত হোসেনকে নিয়ে অভিযুক্তের গোডাউন তল্লাশি করে ৪ টনেরও বেশী পলিথিন জব্দ করেন যার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা এবং উক্ত গোডাউনটি সিলগালা করে দেন।

র‌্যাবের এ এসপি বেলায়েত হোসেন জানান, শুধু মাত্র পলিথিনই নয় অভিযুক্ত ব্যবসায়ীর গোডাউনে আইসক্রিম তৈরির কৃত্রিম নারিকেল ও মিষ্টিতে ব্যবহৃত হয় এমন কেমিক্যাল পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন জানান, উক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড বৃদ্ধি পাবে। এছাড়া এর আগেও একই ধরনের অপরাধের জন্য তাকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল। উক্ত মোবাইলকোর্টকে র‌্যাব-১৪, নান্দাইল থানা পুলিশ এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়াকর্মীরা সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *