সাংবাদিককে হুমকি দিয়ে বাড়ি যাওয়ার রাস্তর কাজ বন্ধ করে দিয়েছে আব্দুল্যাহ।
মোঃরউফ কয়রা,খুলনা প্রতিনিধিঃ
কয়রায় সাংবাদিককে হুমকি দিয়ে বাড়ির যাতায়াতের রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে আব্দুল্যাহ সরদার। এ ব্যাপারে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভুগি। অভিযোগে জানা গেছে, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু গত ৫ এপ্রিল সকাল আনুমানিক ৭ টার দিকে ১নং কয়রা গ্রামের নিজ বাড়ির য়াতায়াতের রাস্তায় শ্রমিক দিয়ে কাজ করার সময় প্রতিবেশী মৃত আমিন উদ্দিন সরদারের পুত্র আব্দুল্যাহ সরদার কুড়াল,বাশের লাঠি ও দড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে বাঁধা প্রদান করে এবং রাস্তায় কোন কাজ করা যাবেনা বলে হুমকি প্রদান করে। কেন কাজ করা যাবে না জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এখানে কাজ করা যাবেনা ,কাজ করলে পরিস্থিতি খারাপ হবে। এ সময় তার স্ত্রীও উপস্থিত হন। তিনি সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিবারকে এক পর্যায় অবরুদ্ধ করার পায়তারা চালায়। তার হুমকির কারনে কাজ বন্ধ রেখে উপজেলা চেয়ারম্যান, কয়রা থানা অফিসার ইনচার্জ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবহিত করেছে সাংবাদিক মনু। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় শান্তি শৃংখলা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনকে জানালে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন ,সে মোতাবেক অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।