করোনার দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জে নৌ পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক লিফলেট ও মাক্স বিতরণ
মোঃ ইসমাইল হোসেন,সাতক্ষীরা প্রতিনিধিঃ
মহমারী করোনাভাইরাস কোভিড (১৯) রোধ করতে বাংলাদেশ সরকার ঘোষিত টানা এক সপ্তাহ লকডাউন এর প্রথম দিনে মুন্সিগঞ্জ নৌ পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। ৫ ই এপ্রিল সোমবার সকাল দশটায় মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে জনসচেতনতা মূলক লিফলেট ও মাক্স বিতরণ করে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। মাক্স বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আজমীর হোসেন।