July 26, 2026

সাড়ে সাত কোটি দেহের একটি প্রাণ শেখ মুজিব বইটি উপহার পেলেন দেশান্তর.কম এর সহ -বার্তা সম্পাদক

0
received_133855052011880

 

নিজস্ব প্রতিনিধিঃ
সাড়ে সাত কোটি দেহের একটি প্রাণ শেখ মুজিব। মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বই বিতরণ করা। প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে বইটি গ্রহণ করেন দেশান্তর.কম এর সহ -বার্তা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর সদর ইউনিয়ন আবদুর রহমান সাইদুর ও জুয়েল রানা।
বইটি লিখেছেন রহম মুহাম্মদ সোহেল। কুড়িগ্রাম জেলাধীন রাজিবপুর থানার জাউনিয়ার চর কাঁচানী পাড়ায় জন্ম গ্রহণ করেন, পিতা মোহাম্মদ রহম আলী মন্ডল। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজিবপুর মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান সোহাগ,রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানসহ আরো অনেকেই।
শফিউল আলম তার বক্তব্যে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আজ আমার স্বাধীন বাংলাদেশ পেয়েছি,আজ আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি,তার প্রত্যেক কর্মকান্ড তরুণ প্রজন্মে কে অনুপ্রেরণা শেখাবে, এবং তার আদর্শে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed