July 26, 2026

কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামীলীগ অফিস ভাংচুর

0
received_466657341050500

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, রবিবার রাত ১০টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল বাজারে আওয়ামী লীগের অফিসে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। রাতে নেতা কর্মীরা আওয়ামী লীগ অফিসে বসে মিটিং করছিলেন। এসময় ২ শতাধিক দুর্বৃত্ত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইট, পাটকেল ছুঁড়ে মারে। হামলাকারীদের ভয়ে অফিসের ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আটকে পড়লে তারা কোন উপায় না পেয়ে পিছনের টিনের বেড়া খুলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান চিলমারী মডেল থানা পুলিশ। এদিকে সোমবার সকালে চিলমারী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁদ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম।
এবিষয়ে চিলমারী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গয়ছল হক মন্ডল বলেন, কিছুদিন আগেই আওয়ামী লীগ অফিসটা করা হয়েছে। নতুন টিভি, ডিস ও সোলার সংযোগ দেয়া হয়েছে। হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার সাপের চর, মহনগঞ্জ ও কোদালকাটি থেকে জামায়াত ও হেফাজতের কর্মীদের নিয়ে এসে হামলা চালায়। এতে করে ঘরের কোন অস্তিত্ব তারা রাখেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed