September 1, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের মদিনাবাগ রাস্তাটি বারবার কেটে তচনচ করছে আঃ রহমান

0
157296991_5063735100367776_8841030224063534730_n

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামে প্রায় শতাধিক পরিবারের চলাফেরার একমাত্র রাস্তা মাঝে মধ্যেই কেটে ফেলার কারণে চলাচলের মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে এলাকাবাসীদের। ঝিনাইগাতী রাংটিয়া মেইন সড়ক থেকে একটি ১১ ফিটের রাস্তা রাংটিয়া মনু মিয়ার বাড়ী সম্মুখ পর্যন্ত সেখান থেকে ৭ ফিট পাশে মদিনাবাগ জামে মসজিদ ও নুরানী মাদ্রাসা পর্যন্ত এলাকাবাসী ও মুসুল্লীগণের চলাচলের জন্য রাংটিয়া মদিনাবাগ জামে মসজিদ ও নুরারী মাদ্রাসার বরাবর ওয়াকফ নামা দলিল মূলে রাস্তা করার জন্য ওই এলাকার আঃ রহমানসহ ১৪ জন জমির মালিক গত ১৫/১১/২০২০ ইং তারিখে মোট ১৪ শতাংশ জমি লিখিয়া দেয়। পরে এলাকাবাসীর স্ব-উদ্যোগে ৭ ফিট প্রস্থ একটি রাস্তা নির্মাণ করা হয়। বেশ কিছু দিন পর ওই ১৪ জনের মধ্যে আব্দুর রহমান ইচ্ছা কৃত রাস্তার জন্যে দের শতাংশ জমি এখন আর দিবেনা বলে বাড়ি সংলগ্ন রাস্তাটি রাতের আধারে কয়েক দফায় কাটিয়া ফেলে। এতে ওই এলাকার বসবাসকারী মানুষসহ মুসুল্লীদের চলাফেরায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি দেখা দেয়। এ বিষয়ে নলকুড়া ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফায় শালিশ বৈঠক করে আপোষ মিমাংশা করিয়া দেয়। এর পরেও আঃ রহমান ক্ষান্ত হয়নি। ওই এলাকার বেশ কয়েক জনের নামে মামলা মোকদ্দমাও করে হয়রানী করছে আঃ রহমান। আজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আবারো আঃ রহমান ওই রাস্তাটি কেটে ফেলেছে। এ বিষয়ে আঃ রহমানের স্ত্রী রোকেয়া বেগম তার স্বামীকে বোঝাতে গেলে আঃ রহমান বেপোরা হয়ে তার স্ত্রীকেও মারধর করে। বর্তমানে আঃ রহমানের স্ত্রী ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আঃরহমানের স্রী রোকিয়াকে জিজ্ঞাসা করাহলে তিনি বলেন আমার স্বামী ইচ্ছা কৃত ভাবে ঐ রাস্তায় দের শতাংশ জমি চলাচলের জন্যে দান করেন এখন কে বা কাহারা কো পরামর্শ দিয়ে বাড়ির সামনের মানুষ চলাচলের রাস্তাটি বার বার কেটে ফেলছে এর প্রতিবাদ করাই আজ আমাকে বেদম মারপিট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *