কুরুয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও ঘরবাড়ি ভাংচুর
স্টাফ রিপোর্টার: সিলেট সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও ঘরবাড়ি ভাংচুর। হামলার শিকার হওয়া ব্যক্তি অন্জন বৈদ্দের কাছ থেকে জানা যায় যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাহার বাড়িঘর ভাংচুর ও পরিবারের লোকজন এর উপর হামলা চালায় হোসেন নামের গ্যংরা। তারা পুরো পরিবারকে ঘরে বন্দী করে রাখে। ঐসময় হামলার শিকার হওয়া ব্যাক্তি ৯৯৯ কল করলে সাথে সাথে ওসমানী নগর থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে ও আহতদের অবস্থা দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। হামলার শিকার হওয়া ব্যক্তি পুলিশ প্রশাসনের কাছে সঠিক ও ন্যয় বিচার দাবি করেন। এবং ওসমানী নগর থানার পুলিশ প্রশাসনকে তারা ধন্যবাদ জানান তাদেরকে সঠিক সময়ে উদ্ধার করার জন্য।। বিস্তারিত আসছে পরবর্তী সংবাদে।।।