1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মানবসেবার লক্ষে যুবশক্তি ফাউন্ডেশনের পথচলা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৫৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলাধীন দুটি ইউনিয়নের সেচ্ছাসেবী যুবকদের নিয়ে সমাজের উন্নয়নমুলক কাজ করবার জন্য “যুবশক্তি উন্নয়ন” ফাউন্ডেশনের পথচলা শুরু।যুবকদের নিয়ে সমাজের কাজে মানুষের মাঝে থাকার জন্য প্রত্যেক শুক্রবার একটা বৈঠকের আয়োজন করা হয়।
যুবশক্তি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাওন শেখ (সাংবাদিক),সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন।সাধারন সম্পাদক মোঃতারিকুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরুল শেখ।সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হুসাইন মোল্লা।অন্যতম সদস্য মোঃ ইরান শেখ,মোঃকরিম মোল্লা,ও মোঃ রাসেল মোল্লা।এবং সংগঠনের অন্য সকল সদস্যদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃমুকুল হোসেন রিক্ত_চেয়ারম্যান কোড়কদী ইউনিয়ন পরিষদ।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃআলমগীর হোসেন মোল্লা-সাবেক সদস্য ৫নং ওয়ার্ড এবং জনাব মোঃ বাবুল আক্তার।
মিডিয়া পার্টনার হিসাবে এটুজেড বার্তা২৪ এবং পদ্মাটিভি২৪ এর সাংবাদিক জনাব মোঃ সালমান আহমেদ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সম্ভাষন বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ শাওন শেখ।তিনি বলেন সমাজের কাজে মানুষের মাঝে জাতি ধর্ম বর্ণ সহ সকল ভেদাভেদ ভুলে আমারা সবার পাশে থাকবো। একটা আদর্শ সমাজ গঠনের আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক জনাব মোঃ তারিকুল ইসলাম বলেন সমাজ থেকে মাদক, জুয়া সহ সকল অপরাধ দুর করার কাজে আমরা সকলে সচেষ্ট থেকে সবাইকে সচেতন করার চেষ্টা করবো।
সাংগঠনিক সম্পাদক জনাব মোঃশাহিন আহমেদ বলেন,আমরা সকলে মিলেমিশে থেকে সবার পাশে থাকবো।রক্তদান সহ যেকোনো বিপদে সকলের পাশে থাকাই আমাদের মুল লক্ষ।
বিশেষ অতিথী চেয়ারম্যান জনাব মোঃ মুকুল হোসেন রিক্ত যুবশক্তি উন্নয়ন ফাউন্ডেশনকে ভালো কাজ করবার উৎসাহ দিয়ে বলেন”আমি ততদিন আপনাদের পাশে থাকবো যতদিন আপনারা সৎ পথে থেকে সৎ কাজগুলো করবেন,অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন,যুবশক্তি ফাউন্ডেশন কে বলেন আপনারা আগামী প্রজন্ম -র জন্য একটা আদর্শ সমাজ গঠনের কাজ করবেন,আমি আমারা সর্বচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকবো-ইনশাআল্লাহ্”।

চেয়ারম্যান জনাব মুকুল হোসেন রিক্ত-র বাহবা পেয়ে “যুবশক্তি জিন্দাবাদ” স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121