August 26, 2026

রাজশাহীর বায়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজে ফাটল

0
received_458125405625367

 

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া ব্রিজের দক্ষিণ পাশের রাস্তা ফেটে যায়। তবে ফাটল স্থানে এক দিনের মধ্যেই নির্মাণ করা হয়েছে বেইলি ব্রিজ। শুক্রবার বিকালেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় সেটি।

সরোজমিনে গিয়ে দেখাগেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলছে। বায়া ব্রিজটি পুরাতন ও সরু হওয়ায় একই স্থানে ব্রিজ না ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। তবে পুরাতন ব্রিজের ওপর দিয়েই যানবাহন যাতায়াত করছিল। বৃহস্পতিবার সকালে নতুন ব্রিজের কাজের জন্য পুরাতন ব্রিজের দক্ষিণ পাশের পূর্বের উইং ওয়াল (মাটি রক্ষায় হাতল) সরিয়ে ফেলা হয়। উইং ওয়াল সরিয়ে ফেলায় ব্রিজের দক্ষিণ পাশের সড়কে ফাটল ও মাটি ধসে পড়ে। কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তায় ওই ব্রিজের উপর দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এতে যানবাহন ও পথচারিরা ভোগান্তির মধ্যে পড়ে। বিশেষ করে মাল বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস বিপাকে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচল করলেও সরু রাস্তায় এসব বড় যানবাহনগুলো যেতে পারছিল না। যাত্রীরা প্রায় এক কিলোমিটার হেঁটে অন্য যানবাহনে গন্তব্যে পৌঁছেছেন। তবে চরম বিপাকে পড়ে আলু বোঝাই ট্রাক। সরকার, হিমালয়, পদ্মা কোল্ড স্টোরেজে ওই রাস্তা দিয়ে যেতে হয়। একদিন এক রাত যানবাহন (বাস- ট্রাক) বায়া-দুয়ারি-নওহাটা কলেজ মোড় দিয়ে চলাচল করেছে। এছাড়া হালকা যানবাহন চলাচল করছে বায়া স্কুল এন্ড কলেজের (বায়া হাট) পাশ দিয়ে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়ি পারাপারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া ব্রিজের দক্ষিণ পাশের পূর্ব দিকের মাটি ধসে পড়ায় সেটি বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পাশের ব্রিজ দিয়ে যানবাহন ও পথচারী চলাচল করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই রাস্তায় সরাসরি চলাচলের জন্য বেইলিব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজটির ওপর যাতায়াত ওয়ান হওয়ায় কিছুটা অসুবিধা হবে।

আরএমপি এয়ারপোর্ট থানা অফিসার্স ইনচার্জ (ওসি) নূর-ঈ-আলম সিদ্দিকী বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া ব্রিজের মাটি ধসে যাওয়ায় সড়কে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ওয়ানওয়ে ব্রিজের ওপর দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *