July 27, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

0
151823359_452118659266362_5528366785973876707_n (1)

 সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০/০২/২০২১ইং তারিখ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন । এছাড়াও, বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবী জানানো হয়। উল্লেখ্য যে,গত ১৬/০২/২০২১ইং তারিখ মঙ্গলবার বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার জের ধরে ওইদিন মধ্যরাতে বরিশালের রুপাতলী হাউজিং এলাকায় মেসে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর কতিপয় সন্ত্রাসীদের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়েছিলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed