July 27, 2026

নান্দাইলের রসুলপুর দরবার শরীফে ৪ঠা জানুয়ারি ঐতিহাসিক বাৎসরিক মাহফিল

0
received_216707826724172

 

স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুল দরবার শরীফে শাহ্সূফী প্রফেসর মুহাম্মদ আব্দুল খালেক ছতুরাবী (রহ.) ও শাহ্সূফী হযরত মাওলানা মুহাম্মদ আক্তার হুসাইন রসুলপুরী (রহ.) ক্বিব্লাদ্বয়ের স্বরণে।

প্রতিবছরের ন্যায় আগামী ৪ঠা জানুয়ারী সোমবার সকাল ১০ ঘটিকা হতে সারারাতব্যাপী ঐতিহাসিক বাৎসরিক দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হবে।

রসূলপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর ক্বিবলা শাহ্সূফী আলহাজ্ব হযরত মাওলানা মুর্শিদোনা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ্ (মু.জি.আ.) এর পরিচালনায় দোয়া মাহ্ফিলে ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নান্দাইল আসনের টানা দুইবারের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন।আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন তাহরিকে খতমে নবুওয়্যাত শাইখুল হাদীস মোনাজেরে মিল্লাত আল্লামা মুফতি ড: সাইয়্যিদ – মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব, আব্বাসী মন্জিল জৌনপুর দরবার শরীফ, ভারত।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড: খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব উপাধ্যাক্ষ,পাংশা শাহ জুই কামিল মাদ্রাসা, রাজবাড়ী ও প্রধান উপদেষ্টা,আল কুরআন রিসার্চ ফাউন্ডেশন,কষ্টিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সদর মহজমপুর দরবার শরীফের পীর সাহেব মুহাম্মদ আবুল কালাম আজাদ (মু.জি.আ)

, ঢাকা ফকিরবাড়ী জামে মসজিদের খতীব আরবী প্রভাষক মুফতি মুহাম্মদ কুদরাতুল্লাহ মাজহারী, রসুলপুর দরবার শরীফের খলিফা ও রাঘবপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ হযরত আলী হাবীবী উপস্থিত থেকে ইসলামী দ্বীন ও জিন্দিগীর উপর বক্তব্য প্রদান করবেন। উক্ত দোয়ার অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় রয়েছেন, রসুলপুর দরবার শরীফের খলিফাও ত্রিশাল কলেজের সহ-অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাদী,

আলহাজ্ব মৌলভী মুহাম্মদ আব্দুল মতিন ও অব: প্রাপ্ত শিক্ষক আলহাজ্জ¦ মুহাম্মদ ফজলুর রহমান খাঁন প্রমুখ।

উক্ত বাৎসরিক দোয়ার মাহ্ফিলে খতমে কোরআন, খতমে আম্বিয়া, খতমে খাজেগান, খতমে ইউনুছ, কোরআন তেলওয়াত, মিলাদ শরীফ, ফাতেহা বক্সি ও যিকির আজকার, ওয়াজ নছিহত সহ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক বাৎসরিক দোয়া মাহফিলে সর্বস্তরের ধর্মীয় প্রাণ মুসলমানদের আগমন ও দু’জাহানের কামিয়াবী হাছিলের জন্য রসুলপুর দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed