August 19, 2026

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
153170136_374322553601899_4999122826755383838_n

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা বিষয়ক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প বয়সে কন্যার যদি দাও তোমরা বিয়ে, সেই ভুলের শোধ হবে তোমার জীবন দিয়ে” এই প্রতিপাদ্য বিষয়ে নাগেশ্বরী থানার আয়োজনে, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট-আরডিআর এস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২টায় নাগেশ্বরী থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ রওশন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউনিয়ন ফেসিলিটেটর মনোয়ারা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *