August 25, 2026

ভালুকায় কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদানে জনসচেতনতা সৃষ্টি ও গুজব রোধকল্পে মত বিনিময় সভায়

0
153722472_754136745224159_5203625548914448945_n

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদানে জনসচেতনতা সৃষ্টি ও গুজব রোধকল্পে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক (ময়মনসিংহ) মোঃ মিজানুর রহমান। ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভাটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র (ভালুকা) ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভুমি) ভালুকা মোঃ মাইন উদ্দিন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ। বীর মুক্তিযোদ্ধা হাজ্বী বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, ১০নং হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, ৩নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ৮ নং ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, ৭নং মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসাইন, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা এবং শতাধীক সেচ্ছাসেবী ও সাংবাদিক বৃন্দ ওই মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *