August 24, 2026

নান্দাইলে সন্ত্রাসীদের হামলায় আহত হাবিবুর রহমান ভিক্ষুর মৃত্যু

0
125487901_764836474070316_7934237595375360232_n

জহিরুল ইসলাম,নান্দাইল(ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আব্দুল জব্বার ভূইয়ার পুত্র হাবিবুর রহমান ভিক্ষু (৪৯)কে গত ৯ নভেম্বর সিংরইল বাজার থেকে বাড়ি ফেরার সময় রাতের আধারে সন্ত্রাসীরা লাঠিসোঁটা দিয়ে বেদম অাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর রবিবার রাত ৩:৩০মিনিটে মৃত্যুবরন করেন। রবিবার রাত ৮.৩০ মিনিটে নিজ বাড়ি সিংরইল গ্রামে জানাযা শেষে দাফন করা হয়। জানাযায় মাইকে হাজারো মানুষের উপস্থিতিতে নিহত হাবিবুর রহমান ভিক্ষুর ছেলে হাসিবুর রহমান হৃদয় তার বাবার খুনিদের ফাঁসি দাবী জানান। নিহত ভিক্ষুর পরিবারের দুই মেয়ে তিনি ছেলে ও স্ত্রী রেখে গেছে। নিহতের ছোট ভাই কবির জানান,তাদের কিছু সম্পত্তি দীর্ঘদিন যাবত একটি চক্র দখল করার পায়তারা করছে। ইতিমধ্যে কয়েকবার আমার ভাই ভিক্ষু মিয়ার উপর হামলা করেছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে নিহতের ভাই বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ দিয়ে একটি মামলা করেছে। এখন মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *