August 24, 2026

যশোরের বাঁকড়ায় মানবপাচার প্রতিরোধে আলোচনা সভা

0
125287583_3568255773255245_1337367933612231288_n (2)

 বিল্লাল হুসাইন,বিশেষ প্রতিনিধি যশোর ।। যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়ন পরিষদের হল রুমে বাঁকড়া শাখা ব্র্যাকের সহযোগীতায় ও বাঁকড়া ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে মানব পাচার, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে,আজ সকাল ১১ টার সময় ১১নং বাঁকড়া ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বক্তারা বলেন, যদিও যশোরের ঝিকরগাছা উপজেলা তথা বাঁকড়া ইউনিয়ন সিমান্ত এলাকা,এই এলাকার বহুমানুষ বিভিন্ন ভাবে বর্ডার ইন্ডিয়া র সাথে ব্যবসায়ীক ভাবে জড়িত। তাই আমাদের কে সতর্ক থাকা উচিৎ, যেন কেউ মানব পাচার,মাদক সিন্টিকেটের সাথে জড়িয়ে এগুলো করতে না পারে। পাশাপাশি সমাজে যেন বাল্য বিয়ের হিড়িক পরেছে, শুধু বাঁকড়া নয় সমগ্র যশোরের কাজীরা যেন ওতপ্রত ভাবে এই বাল্য বিয়ের সাথে জড়িত। যাহাতে এইগুলো হতে না পারে আমাদের সমাজ কে মুক্ত রাখার দায়িত্ব আমাদের। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সোবহান,ইউপি সদস্য। ইউপি সদস্য বৃন্দ সহ ব্র্যাক কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *