1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বুড়িমারীর বর্বরোচিত হত্যা কান্ডের প্রধান আসামী ঢাকায় গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২১৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মোঃ আব্দুল্লাহ আল মমিন পাটগ্রাম:-জেলা লালমনিরহাটের বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্হলবন্দরের বাশকল নামক স্হানে আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বুড়িমারী বাজারের হোসেন ডেকোরেটরের মালিক আবুল হোসেন ওরফে হোসেন আলী। শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে হত্যার পরে লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেম জুবেদ আলীও রয়েছেন ডিসি ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘ দিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ গোপন সংবাদ আসে যে, আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। পরে পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে। তাকে লালমনিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121