July 28, 2026

কুড়িগ্রামে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন

0
124094924_691772498428946_3386568227313631795_n

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, জেলা সমবায় অফিসার এস.এম শহীদুল আলম, সমবায়ী মো. ফকরুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে সমবায়ী সদস্য ও ক্ষুদ্র উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed