মো: অাজিজুর বিশ্বাস ব্যারো প্রধান নড়াইল।। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর মোঃ হাবিবুর রহমানের ঢাকার বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া থানার সামনে ০৭/১১/২০২০ তারিখ শনিবার সকাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টা ব্যাপি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে নড়াইল জেলার প্রিন্ট মিডিয়া অনলাইন সাংবাদিকগন ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন,এটি এন বাংলা টিভির জেলা প্রতিনিধি জহির ঠাকুর,মাইটিভির খায়রুল ইসলাম,আনন্দ টিভির ইমরান হাসান,দৈনিক কালের কন্ঠের শিমুল,দৈনিক বিজনেস বাংলাদেশ, লোহাগড়া প্রতিনিধি মো: অাজিজুর বিশ্বাস, সাংবাদিক খাইরুল আলম সহ স্থানীয় জনগন। এসময় বক্তারা বলেন সারাদেশ এ সাংবাদিকরা যে সন্ত্রাশী হামলার স্বিকার হচ্ছে আমরা এর তীব্র নিন্তা ও প্রতিবাদ জানাই এবং অপরাধিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
Leave a Reply