July 20, 2026

ভালুকায় জেলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওমর ফারুক তালুকদার

0
124311676_419729895696394_8764778036744030765_n
 ময়মনসিংহ প্রতিনিধি- জিএম,ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ০৮ নভেম্বর রোববার বিকেলে ভরাডোবা ইউনিয়ন কৃষকলীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফতাব উদ্দিন পাঠানের সভাপতিত্বে, ও আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা আলহাজ্ব এস এম নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, ইউপি সদস্য আজিমুদ্দিন, কৃষক লীগের সহসভাপতি বারী মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মামুন খান, আওয়ামীলীগ নেতা নুরে আলম লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমির হামজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed