July 29, 2026

নড়াইল কালিয়ার পল্লীতে একজন কে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা

0
124172245_690395115248955_246606605591461864_n

 মো: অাজিজুর বিশ্বাস ব্যারো প্রধান নড়াইল: নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের মো: ইবায়েত বেগ( ৫০) কে কুপিয়ে মারাত্মক জখম করেছে একদল দুর্বৃত্তরা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮/১১/২০২০ তারিখ: রবিবার সকাল ৯ টার দিকে ইবায়েত বেগ তার নিজ বাড়ি ফুলদাহ থেকে চাঁচুড়ি বাজারে যাওয়ার পথে মধ্যপথে উৎপেতে থাকা একদল দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন আহত ইবায়েত কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়, এই বিষয়ে স্থানীয় পুরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসঅাই ইনুচ বলেন, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, সঙ্গে এখন এলাকার পরিবেশ শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed