1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

চরফ্যাসনে মিথ্যা ধর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ চরফ্যাসনের দক্ষিণ আইচায় পাওনা টাকা ফেরত চাওয়ায় রিপন পাটোয়ারী নামে এক মটরসাইকেল চালকে ধর্ষণের মিথ্যা মামলা ও ফাঁসানের অভিযোগ উঠেছে। ৪ নভেম্বর বুধবার বিকেলে দক্ষিণ আইচা অনলাইন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ১৫নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের চর নূরউদ্দির ৬ নং ওয়ার্ডের রিপনের পরিবার এ অভিযোগ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপনের বড় ভাই মোঃ সেলিম পাটোয়ারী বলেন, আমার ভাই একজন ধার্মিক প্রকৃতির লোক। সারাদিন মটর সাইকেল চালান এবং সন্ধ্যায় বাড়ি যান রাতে তিনি কোথাও বের হন না। রিপন ও আমার ছোট ভাই এবং মায়ের কাছ থেকে মামাতো ভাই মোঃ জাকির ২৬ হাজার টাকা ধার নিয়েছেন।সে টাকা না দিয়ে যোগাযোগ বন্ধ রাখছে। তাই তার ভাই হাছনাইন চট্টগ্রামে তার কাছে এক সাথে থাকায় তার কাছে পাওনা টাকা চাইলে ওই পাওনা টাকা দিতে অপারগতা প্রকাশ করে একের পর এক সময় নেন হাছনাইন ও জাকির। পরে এ নিয়ে রিপন মামাতো ভাইর বউ রিক্তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করলে ক্ষুদ্ধ হয়ে গত ৩ মাস ধরে শিশুকে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এনে গত ৩১ অক্টোবর বিকাল সাড়ে ৩ টার সময় দক্ষিণ আইচা থানায় রিপনের বিরুদ্ধে মামলা করেন হাছনাইনের স্ত্রী রিক্তা বেগম। এ মামলার পর থেকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছেন হাছনাইনেরা ও তার মামলার দুই সাক্ষী। কোনো রকম তদন্ত ও মেডিকেল পরীক্ষা ছাড়াই পুলিশ মামলা গ্রহণ করে আসামির অসহায় পরিবারকে হয়রানি করছে। এ মামলার সাক্ষী একই এলাকার মোঃ রিপন পাটোয়ারীর মামা মোঃ সালাউদ্দিন বেপারী ও জামাল বেপারীর কাছে রিপন কিছু টাকা পেতেন। এ নিয়ে পাওনা টাকা চাওয়াতে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তাদের সঙ্গে যোগসাজোস করে হাছনাইনের স্ত্রীকে দিয়ে রিপনকে মিথ্যা ধর্ষণ মামলার আসামি করেছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে রিপনের বাবা মোঃ মফিজল হক পাটওয়ারী ও মা মমতাজ বেগম সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ধরণের একটি মামলা হয়েছে। ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আমরা ঘটনার তদন্ত করছি এবং আদালতের নির্দেশে ডিএনএ চেষ্ট পক্রিয়ারধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121