July 29, 2026

ঝিনাইগাতীতে বনের জমি অন্যের দখলে থাকা প্রায় ১একর জমি উদ্ধার করলো বন বিভাগ

0
123738749_357010595520103_6432399718207952325_n

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া বিটের হলদীগ্রাম মৌজর প্রায়১ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। ৪ নভেম্বর বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের নেতৃত্বে মধুটিলা ও রাংটিয়া রেঞ্জের যৌথ অভিযানে জবরদখলকৃত জায়গা উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, রোস্তম আলী নামে বনের জমি দীর্ঘদিন যাবত জবর দখল করে রেখেছিল। ওই জমিতে সামাজিক বনায়ন সৃজনের জন্য জবরদখল থেকে উদ্ধার করা হলো। এসময় শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায়, মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ও রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমানসহ বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed