July 20, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি এলাকায় ফলজ বৃক্ষরোপণ

0
received_839370816815551

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফলজ বৃক্ষরোপণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে উপজেলার পাহাড়ি এলাকায় গুরুচরণ দুধনই এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে। এতে বক্তব্য দেন ইউএনও রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সহায়তায় মাল্টা চারা ৪০০টি, লেবু ১হাজার ৫০০টি, কমলা (দার্জিলিং) ১২০টি চারা রোপণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed