July 27, 2026

দুর্গাপূজা উপলক্ষে জবিতে দুই দিনের ছুটি ঘোষণা

0
received_795604851209787

 

জবি প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ ও ২৬শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, পাম্প অপারেটর ও ইলেক্ট্রিশিয়ান যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তার দায়িত্বে কর্মরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি ও নিশ্চিত করবেন।

বৃহস্পতিবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed