July 29, 2026

আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

0
received_2732511020349373

 

 

স্টাফ রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলাম :
সংঘাত নয় সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার (২ অক্টোবর) মোহনচাঁদ করমচাঁদ গান্ধীর ১৫১ তম জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয়েছে। পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), এ উপলক্ষে যৌথভাবে এক শান্তি পদযাত্রা র আয়োজন করে।

সকাল সাড়ে ১১টায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইট থেকে শান্তি পদযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম শাহান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস – চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পিএফজির পিস অ্যাম্বাসেডর এডভোকেট হাবিবুর রহমান ফকির, উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আমরু মিয়া।

বক্তারা বলেন মহাত্মা গান্ধীর অহিংস নীতি ও আন্দোলন বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার কারণেই আজ তাঁর জন্মদিন বিশ্বে অহিংস দিবস হিসেবে পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed