1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিবলী সাদিক (এমপি)’র অসুস্থাতাই মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৮৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ

আজ পবিত্র জুম্মা’আ মোবারক- এমপি শিবলী সাদিক মহাদ্বয়ের অসুস্থতার জন্যে কোরআন খতম হয়েছে ৪ নং দিওড় ইউনিয়ন অন্তর্ভক্ত ৪ নং ওয়ার্ড বৈদাহার জামে মসজিদে।
জুম্মা’আ নামাজ শেষে সকল মুসল্লিদের নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক (মাষ্টার) মোঃ শফিকুল ইসলাম (শাফি) মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আকরাম হোসেন সহ স্থানীয় দলীয় সিনিয়র নেতা কর্মী ও উপস্থিতি সকল মুসল্লি বৃন্দ।

তুলি দুই হাত করি মোনাজাত
হে মহান দয়াময়,
পরোপকারী এই মানুষটি যেন
দ্রুত সুস্থ হয়।

দুর্যোগ আর দূর্ভোগে
ছুটেছেন দ্বারে দ্বারে,
কোমরের ব্যথায় সেই মানুষটি
বন্দী রয়েছেন ঘরে।
সুস্থতা কামনার্থেঃ আয়োজকঃ সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল (বৈদাহার) বিরামপুর দিনাজপুর।

পরিশেষে আঃ মালেক মন্ডল সকলের উদ্দেশ্যে সালাম বিনিময়ের মাধ্যমে বলরেন আমি নিজে গিয়ে দেখে এসেছি- খুবই অসুস্থ আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষটি,কোমরে প্রচন্ড ব্যথা সেই ব্যথা পা অবদি চলে আসে। নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও তেমন আর হাটা চলা করতে পারছেন না!এই তো কিছুদিন আগে করোনা পরিস্থিতিতে কে কোথায় না খেয়ে আছে।

কার ঘর নেই, কার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না সেই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে তাদের কাছে ছুটে গেছেন তাদের অসহায়ত্বের কথা ভেবে।

অসহায় মানুষগুলোর দুঃখ দুর্দশার কথা শুনে ঘরে বসে থাকতে পারেন না, অসুস্থ শরীর নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান। আজ তিনি নিজেই অসুস্থ হয়ে বিছানায়!আগের মতো আর চাইলেও কারো সাথে দেখা করতে পারছেন-না!আগের মত চাইলেও ছুটে কারো কাছে গিয়ে আপনাদে খোঁজ খবর নিতে পারছেন-না।

হয়তো অনেকেই প্রতিদিন স্বপ্নপুরীতে যাচ্ছেন এমপি মহোদয়ের সাথে একটু দেখা করবেন, কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে তিনি বাড়ি থেকে বের হতে পারতেছেন না হয়তোবা বড় কোন চিকিৎসার প্রয়োজন হবে।

আপনারা সকলেই জানেন একটা দিন আপনাদের সঙ্গে বৈঠকখানায় বসে কথা না বললে এমপি মহোদয়ের ভালো লাগেনা, আপনাদের দুঃখ-দুর্দশার কথাগুলো শুনে আপনাদের পাশে দাঁড়াতে পারলে উনি অনেক আত্মতৃপ্তি পান। সেই মানুষটা অসুস্থ তাই সকলের নিকট দোয়া চাইছি।

যদি পারেন সকলেই ঘরে ঘরে মসজিদে মসজিদে দিনাজপুর-৬-আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা Shibly Sadik মহোদয়ের জন্য আল্লাহর দরবারে ওনার সুস্থতার জন্য দোয়া চাইবেন। আমিন-সুম্মাহ আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121