July 27, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রতিবন্ধী গৃহবধু ধর্ষণ

0
nari-big-20180624193944

 

মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামে এক সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষিত হয়েছে। গতকাত মঙ্গলবার বিকেলে বাড়ীর পাশের ধান ক্ষেতে ঘাস কাটার সময় একই গ্রামের বিল্লাল হোসেন (৪৫) জোর পুর্বক গৃহবধূকে ধর্ষণ করে।ধর্ষক বিল্লাল হোসেন ওই গ্রামের ঘাইরে বাদশার পুত্র।বিল্লাল দুই সন্তানের জনক।ঘটনার সময় একটু দুর থেকে ধান ক্ষেতে কাজ করা এক কৃষি শ্রমিক তা দেখে এগিয়ে এলে বখাটে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। প্রতিবন্ধীর স্বামী ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করে।তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।ধর্ষিতার বাবা মজিদ থানায় জানালে পুলিশ স্থানীয় জামতলী বাজারে বিল্লালকে আটক করতে গেলে মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মজনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক বিল্লালের বিরদ্ধে এলাকাবাসী নানাবিধ অভিযোগ করেছেন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।ডাক্তারী পরীক্ষার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed