July 28, 2026

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

0
received_552409908869345

 

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস দেখা দিয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় বিরাজ করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষে সারাদেশে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। হ্রাস পেতে পারে বজ্রসহবৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed