1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ভোলা চরফ্যাশন সড়কে তেলের ট্যাংক ও বোরাক সংঘর্ষে নিহত এক আহত পাঁচ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
 হেলাল নয়ন, বোরহানউদ্দিন, প্রতিনিধি:
ভোলা চরফ্যাশন সড়কে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক সংঘর্ষে দিদারুল ইসলা (৩২) নামের একজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ৫ জন, এখনো নিখোঁজ রয়েছেন ২ জন৷
সোমবার (২৯সেপ্টেম্বর) বেলা ১২ টায় চরফ্যাশন কাইমউদ্দিন মোরে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় বোরাক ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন৷ নিহত ব্যক্তি চরফ্যাশন আছলামপুর ইউনিয়ন খোদেজাবাগ গ্রামের বশির উল্লার ছেলে দিদারুল ইসলাম৷ আহত হয়েছেন কনিকা বেগম (৪০), মোঃ জুয়েল (২৫), জাবেদ (২২), মোঃ মনির (৫০), কাজল (৩২)৷ আহতদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে৷
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান যাত্রী নিয়ে বোরাকটি চরফ্যাশনের দিকে আসছিল অপরদিকে তেলের ট্যাংক ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারবো৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121