August 25, 2026

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারী জমি বেদখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করছে এক প্রভাবশালী

0
received_353548222367098

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারের সরকারী জমি বেদখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে আসছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ,স্থানীয় প্রভাবশালী জনৈক আবু তাহের বাজারের জমি বেদখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছে। প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারী জমি বেদখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারী জমির উপর অবৈধ স্থাপনা বন্ধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে সরকারী জমির উপর অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মান অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী আবু তাহের স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজসে ওই অবৈধ স্থাপনা নির্মান কাজ চালিয়ে আসছেন। সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মানকারী প্রভাবশালী আবু তাহের বলেন, স্থাপনা নির্মানের বিষয়ে প্রশাসনের কাছে কোন অনুমতি নেয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানায়,জমিটি ভারুয়া বাজারের সরকারী জায়গা। এতে সরকারী স্বার্থ জরিড় রয়েছে।নলকুড়া-গৌরীপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিনাল কান্তি বলেন, আবু তাহেরকে অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। নির্মান কাজ বন্ধ করা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *