এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। বিরামপুরে যোগ দান করার পর পর থেকেই তিনি একনিষ্ঠ সকল কাজের মাধ্যমেই অত্র বিরামপুর বাসির কল্যাণে সর্বসাধারণের মন জয় করেছেন।
করোনার এই ক্লান্তিকালেও ছুটে বেড়াচ্ছেন সকল ব্যাবসা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে, শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও তিনি সাড়া জাগিয়েছেন এবং সর্বোচ্চ দুর্নিতীকে জব্দ করছেন একের পর এক।
রাত কিংবা দিন উনার কাছে পার্থক্য বুঝার সময় নেই শুধু নিজের দায়িত্বের টানে অসহায় নিপিড়ীত মানুষের কল্যাণে মুঠোফোন কলে অথবা কোন সংবাদের ভিত্তিতে ছুটে চলেছেন বিরামপুর উপজেলাধীন ৭ টি ইউনিয়ন ১ টি পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিচালনার কাজে।
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সাস্থ্যসম্মত সকল বিয়াদী উম্মচন করণে তিনি নিজের ঘরে ও পরিবারে এতটুকু সময় দিয়েছেন জানিনা কিন্তু আমাদের বিরামপুর বাসি ও করোনা ভুক্তভোগীদের পাশাপাশি কাছাকাছিই থেকেছেন প্রায় সময়ই।
তিনি নিজেও একজন করোনা আক্রান্ত হয়েও সুস্থ হওয়া পর্যন্ত উনাকে থেমে রাখতে পারেনি দায়িত্ববোধটুকু তিনি আমাদের বিরামপুরের একজন শ্রেষ্ঠ করোনা যোদ্ধা। সকল ভয়কে তিনি জয় করে বড়ই সাফল্য অর্জন করছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে।
তিনি বিরামপুরে যোগ দানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত টিম পরিচালনা করে ভিন্ন ভিন্ন আইনী প্রক্রিয়ায় এ পর্যন্ত মোট ৫৩৫ টি মামলায় ৪ লাখ ৩১ হাজার ৪ শত টাকা জরিমানা বাবদ অর্থ আদায় করেছেন।
নির্বাহী এই কর্মকর্তার স্বভাব চরিত্র যেমন ঠিক তেমনই বিস্ময়কর বিচার প্রক্রিয়া শুধু কঠিনই নয় সচ্ছ ও সঠিক। সরকারি নির্দেশনা অনুযায়ী সমাজিক দূরত্ব বজায় সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার সাভাবিক করণে মনিটরিং ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অমান্য কারীদের বিরুদ্ধে সঠিকভাবে ব্যাবস্থা করায় বিরামপুর বাসি অত্যন্ত খুশি নিরাপদ নগরী হিসেবে আনন্দিত।
ইউএনও পরিমল কুমার সরকার বলেন,উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,পৌরমেয়র সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ভুক্তভোগী অসহায় কর্মহীন দিনমজুর মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রকার সহয়তা সঠিকভাবে পৌঁছেদিয়েছি।
তিনি আরো বলেন যোগ দানের পর পর থেকেই এখন পর্যন্ত দিন রাত করোনা পরিস্থিতি সহ সকল প্রকার কার্যাদী নিরালস ভাবে মাঠে ময়দানে সাধারণ জনগনের নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন বিরামহীন,এবং ১১ দিনাজপুর- ৬ আসনের এমপি শিবলী সাদিক আমাকে সর্বক্ষনিক সক্রিয় ভাবে সহায়তা করছেন অবিরত।
Leave a Reply