July 27, 2026

উন্নত চিকিৎসার অভাবে প্রয়াত ছাত্রলীগ নেতা ভিপি শাকিলের কাছে ক্ষমা চাইলেন ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান মাহমুদ

0
received_366723524500690

রাজাপুর প্রতিনিধিঃ

সম্প্রতি আর্থিক অভাবে উন্নত চিকিৎসা নিতে ব্যর্থ হয়ে মৃত্যুবরন করা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্রাবাসের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ( সহ সভাপতি) শরিফুল ইসলাম শাকিলকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, রাজাপুর উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ এক হৃদয় বিদারক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন, যা হুবহু তুলে ধরা হলোঃ

শাকিলকে উন্নত চিকিৎসা না দিতে পারার অপরাধবোধ থেকে আমিসহ সকল ছাত্রলীগ কর্মীর উচিত অন্তত ১ দিন সকল সাংগঠনিক কার্যক্রম বয়কট করা…
শাকিল ভাই আমার আমাদের ক্ষমা কর..আমরা ব্যর্থ…

উল্লেখ্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল। গতকাল বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হাসিবুল হাসান শান্ত বলেন, শাকিল কিডনি জনিত সমস্যা ছিলো আর সেখান থেকে ব্রেনে সমস্যা হয়। তিনি ২৩-২৪ দিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি আজ মারা গেছেন।

জানা যায়, গত ২৮ আগস্ট রাজধানীর মিলেনিয়াম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন জটিল রোগে আক্রান্ত শাকিল। পরে ১ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০১৩-১৪ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed