August 29, 2026

ঝিকরগাছায় স্বামী পরিত্যক্ত এক মহিলা গণধর্ষণের শিকার আটক -৪

0
117340137_310979773384693_701385209119319657_n
বিল্লাল হুসাইন,বিশেষ প্রতিনিধি।।
যশোরের ঝিকরগাছায় স্বামী পরিত্যক্ত এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন।গত বৃহস্পতিবার (০৬-০৮-২০২০ইং) তারিখ রাত সাড়ে ৯টার দিকে পৌরসদরের পুরন্দপুর সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ -এ ফোনের সূত্রধরে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ধর্ষক গ্রেফতারে কঠোর অভিযান চালিয়ে, আজ (৭-৮-২০২০ইং) তারিখ সকালে পুলিশ চার ধর্ষককে গ্রেফতার করেছেন বলে জানা যায়। গ্রেফতারকৃত ধর্ষকরা হলো, পুরন্দপুর গ্রামের আব্দুল জলিল (২৩), একই গ্রামের জাকির হোসেন (২০), আলম হোসেন (৩০) ও হাসানুজ্জামান (২০)। জানতে চাইলে পুলিশ জানায়, সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য,যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় এ ঘটনায় এগারো জনের নামে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পুরন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে গণধর্ষণ করা হয়। এ সময় ধর্ষকরা তাকে রাস্তার পাশে আব্দুর রাজ্জাকের ঘাষের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ট্রেন লাইনের উপর ফেলে রেখে যায়। অচেতন অবস্থায় এক পথচারী তাকে দেখে ৯৯৯ এ ফোন করেন। ফোনের সুত্রধরে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ওইরাতেই অভিযানে নেমে সকালে বিভিন্ন স্থান থেকে চার ধর্ষক গ্রেফতারে করা হয়েছে । ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, ধর্ষকরা সকলেই মাছ ধরার জাল টানা কাজ করে। আসামিদের স্বীকারোক্তির জন্য বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *