1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর উপর হামলা ২ দিন পর্যন্ত সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৩১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

আবিদ হোসেন তানভীর,স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (২) ব্যবসায়ীর উপরে হামলার প্রতিবাদে শুক্র, ও শনিবার, (২দিন) সকল প্রকার ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার নির্দেশনা, ও আহ্বান জানান শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

আজ বৃহস্পতিবার বিকাল (৫) টায় শহরের চৌমুনার সংলগ্ন মক্কা সুপার মার্কেটের আম্মাজান ২ নামের মোবাইল সার্ভিসিং দোকানের ভিতরে প্রবেশ করে শ্রীমঙ্গল ট্রাক ড্রাইভার শাহজাজান মিয়ার নেতৃত্বে, দোকান মালিককে মারধর করে শ্রীমঙ্গল থানা প্রশাসনের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে পৌর শহরের বিভিন্ন সড়কে সন্ধ্যা থেকে বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা। চৌমুনা চত্বরে এসে ব্যবসায়ী নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত প্রতিবাদী বক্তব্য প্রদান করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন উনার বক্তব্যে বলেন কোন সন্ত্রাসী আর, কোন অপশক্তি, কোন ব্যবসায়ী উপর সন্ত্রাসী কায়দায় হাত তুললে আমরা তা কখনো বরদাস্ত করব না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করুন , যদি গ্রেফতার না করা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো বলেন ব্যবসায়ীরা কারো কাছে কখনো অন্যায় ভাবে মাথা নত করবে না। ব্যবসায়ীরা হালাল পথে ব্যবসা করে সন্ত্রাসী করেনা । তাই বলে ব্যবসায়ীদের ওপর হামলা হলে, ব্যবসায়ীরা যে জবাব দিতে পারবে না,
তা কেউ কখনো মনে করবেন না জবাব দেওয়া হবে এখন দিন বদলে গেছে এখন বর্তমান সরকার সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সমিতির সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ।

প্রসঙ্গত আজ বিকাল (৫) টায় শহরের চৌমুহনা চত্বরে একটি পিকআপ ভ্যান একটি রিক্সাকে ধাক্কা দিলে রিক্সায় থাকা ব্যবসায়ীরা চালককে জিজ্ঞাসা করলে চালক তাদের সাথে দুর্ব্যবহার করে। একপর্যায় চালক ও ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা যায় । পরবর্তীতে ক্ষোভে ড্রাইভার শাহজাহান মিয়া ১৫/২০ জন সন্তাসী নিয়ে শহরের মক্কা সুপার মার্কেটের দোকানে প্রবেশ করে ব্যবসায়ী বিল্লাল হোসাইন ও তার সঙ্গী ছোট ভাই কামালের উপরে অতর্কিত হামলা চালায় বলে জানা যায়। রিপোর্ট লেখার আগ পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সুষ্ঠু সমাধানের চেষ্টায় রয়েছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121